বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক , সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। আওয়ামী সরকারের সকল গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বুধবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা এ মিশাল মিছিল বের করে।

মিছিলটি মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চৌরাস্তায় মসজিদের সামনে সমাবেশে মিলিত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোনারগাঁও উপজেলা শাখার নেতৃবৃন্দ এ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার যুগ্ন সদস্য সচিব মুখলেসুর রহমান স্বজন, মূখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন, যুগ্ম আহবায়ক শাকিল সাইফুল্লাহ, সদস্য অনিক খান সিয়াম, ফারজানা আক্তার, হাবিবুর রহমান জিহাদ, শাফিন আহম্মেদ, মো ইরফান সাদিক, আবু সুফিয়ান, সিফাত, জাহিদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সকল গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসনকে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD