বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারকে জামপুরে গন সংবর্ধনা

 

মনির হোসেন, জামপুর থেকে :
নারায়ণগঞ্জে -৩ (সোনারগাঁও) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ির বালুর মাঠে এ গণ সংবর্ধনা দেওয়া হয়।

জামপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন আব্দুল্লাহ আল কায়সার।

জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির ভূইয়ার সভাপতিত্বে, সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, আরিফ মাসুদ বাবু, লায়ন মাহবুবুর রহমান বাবুল, সামসুল আলম সামসু, আল আমিন সরকার, আওয়ামী লীগ নেতা আহসান হাবীব টিপু, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির ভূইয়া সুমন, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন ভূইয়া প্রমুখ। এসময় জামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, বিগত ১০ বছরে পিছিয়ে পড়া সোনারগাঁওকে আগামী ৫ বছরের মধ্যে উন্নয়ন করে মডেল সোনারগাঁও গড়ে তুলবো এটা আমার চ্যালেঞ্জ। তিনি বলেন আপনারা আমাকে বিপুল ভোটে এমপি বানিয়েছেন এখন আমার দায়িত্ব হলো আপনাদের সুখে শান্তিতে রাখা,অবকাঠামো উন্নয়ন করা। সেজন্য আমার সাথে জামপুর ইউনিয়নের প্রতিটি নেতাকর্মীরও দায়িত্ব আমার সাথে আপনাদের ভালো রাখার দায়িত্ব এবং সোনারগাঁওয়ে সর্ব সাধারনের উন্নয়ন লক্ষে কাজ করা ও সোনারগাঁও কে মাদক মুক্ত করা আমার সাথে আপনাদেরও দায়িত্ব।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD