বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত

মোগড়াপাড়ায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সোহাগ রনি মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

আসন্ন সোনারগাঁওয়ের মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সোহাগ রনি। মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিকেলে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে সোহাগ রনি উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর রহমানের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আহবায়ক কমিটির সদস্য ডা: আবু জাফর চৌধূরী বিরু, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক এএইচ এম মাসুদ দুলাল, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা দীপক কুমার বনিক, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগির আহমেদ, সোহাগ রনির পিতা সোনারগাঁও উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি শাহ জামাল তোতা, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: আলী হায়দারসহ দলীয় নেতাকর্মীরা। আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ, সীমানা নিয়ে মামলার জটিলতার কারনে মোগড়াপাড়া ইউনিয়নের নির্বাচন দীর্ঘদিন ধরে স্থগিত ছিল।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD