শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’-এ শ্লোগান নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
বুধবার বেলা ১১ টায় সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটরিয়ামে মৎস্য সপ্তাহের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।
সোনারগাঁও উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহফুজ। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাছুম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, সোনারগাঁও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আকতার, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, আস্থা ফিডের পরিচালক সাইফুল ইসলাম বাবু প্রমুখ।
এসময় উপজলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগের নেতবৃন্দ ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পুরস্কার বিতরণ, বর্ণাঢ্য র্যালী ও উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।
আপনার মতামত দিন