সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে ভূয়া ম্যাজিষ্ট্রেটকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভূয়া ম্যাজিষ্ট্রেটকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে ঔষধ প্রশাসনের ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়ে গণধোলাইয়ের শিকার হন।

আটককৃত ব্যাক্তির নাম  মো. সারোয়ার হোসেন (৫২)। সে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রাধীখাল গ্রামের ডা. হানিফ মিয়ার ছেলে। বর্তমানে সে ঢাকার বাসাবো এলাকায় বসবাস করেন। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. সাইফুল ইসলাম।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নয়াপুর বাজারে সোমবার বিকেল তিনটার দিকে নয়াপুর বাজারে নিজেকে ঔষধ প্রশানের ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে যান। এসময় তার কথাবার্তা অসংলœ মনে হয়। এক পর্যায়ে স্থানীয়রা তার পরিচয়পত্র ও ঔষধ প্রধাসনের চাকুরীজিবী প্রমাণ পত্র চাওয়ার পর তা দেখাতে পারেনি। এসময় তার সঙ্গে পুলিশ বা প্রশাসনের কেউ ছিল না। পরে বাজারে থাকা লোকজন তাকে ধরে গণধোলাই দিয়ে তালতলা ফাঁড়ি পুলিশের কাছে সোপার্দ করে। আটককৃত ভূয়া ম্যাজিষ্ট্রেট বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয়ে প্রতারণা করে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। এসময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. সাইফুল ইসলাম বলেন, ভূয়া ম্যাজিষ্ট্রেটকে আটকের পর থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপার্দ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD