রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন

মামুন মাহমুদের বিরুদ্ধে রবির মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের বিরুদ্ধে জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর। রবিকে তাঁর বক্তব্য প্রত্যাহারে দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় দলীয় বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।
সোমবার দুপুরে সোনারগাঁও প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই প্রতিবাদ জানান।
এসময়ে সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. মোশারফ হোসেন, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, বিএনপি নেতা শফিউল আলম বাচ্চু, মো. জাহাঙ্গীর হোসেনসহ
অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০ নভেম্বর সিদ্ধিরগঞ্জের কদমতলী ভুইয়া সিটি মার্কেটের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনিত নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাহেব আয়োজিত জনসভায় জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি ভাই বক্তব্যে বলেন, আমি নাকি বলেছি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের কাছ থেকে ত্রিশ লক্ষ টাকার গাড়ী উপহার নিয়ে পল্টি দিয়েছেন,-যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত। তাঁহার এই বক্তব্যের কোন সত্যতা নেই। আমি তাঁর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে তাঁর এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় আমি দলের মাধ্যমে প্রয়োজনীয় বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহন করবো। ইতিমধ্যে বিভ্রান্তিকর এই সংবাদটি আজহারুল ইসলাম মান্নান সাহেবের দৃষ্টিগোচর হয়েছে এবং তিনি তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি আরো বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এই বক্তব্য প্রদান করেছে। এই সংবাদটি প্রচারের আগে কোন সাংবাদিক ভাইয়েরা আমার বক্তব্য গ্রহন করেনি। আমি আশা করি ভবিষ্যতে এধরণের বক্তব্য প্রচারের ক্ষেত্রে সাংবাদিক ভাইয়েরা আরো বেশী সচেতন হবেন।
তিনি আরো বলেন, আমি উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান ছিলাম। আগামী ইউপি নির্বাচনে পিরোজপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী। সে কারনে একটি মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এ বক্তব্য দিয়েছেন।
উল্লেখ্য, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের বিরুদ্ধে রবির বক্তব্য প্রচারের পর নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে রবির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান নেতা-কর্মীরা।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD