মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন

মারীখালি নদী থেকে নারীর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মারীখালী নদী থেকে ভাসমান অবস্থায় হাত-পা বাঁধা  এক নারীর  মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তবে উদ্ধার হওয়া ওই নারীর নাম পরিচয় জানা যায় নি। ওই নারীর বযস প্রায় ৩৪/৩৫ বছর। তার পরিচয় পেতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বৈদ্যারবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।
বৈদ্যারবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান সোনারগাঁও নিউজকে জানান, বুধবার দুপুরে  উপজেলার জিয়ানগর এলাকায় মারীখালি নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
তিনি আরও জানান, ওই নারীর মরদেহটি নদীতে মাছ ধরার বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যা করে এখানে মরদেহটি বেঁধে রেখে যায়। তার পরিচয় পেতে  চেষ্টা চালানো হচ্ছে।  এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD