রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপনে ছাড়া

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে সয়দেব নামের এক মাছ ব্যবসায়ীকে অপহরন করে মারধরের পর মুক্তিপন আদায় করে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় অপহৃত ব্যবসায়ী দুর্বৃত্ত অপহরনকারীদের বিরুদ্ধে বুধবার দুপুরে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে অপহৃত ব্যবসায়ী সয়দেব উল্লেখ করেন, তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী। গত ২৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৫টার দিকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ফলপট্টি দিয়ে যাওয়ার সময় কয়েকজন ২৫-৩০ বছর বয়সী ছেলে তাকে জোড়পূর্বক একটি হাইএস(মাইক্রোবাস) গাড়ীতে তুলে চোখ বেধে নিয়ে যায়। পরে তাকে রূপগঞ্জের তারাবো বিশ্বরোড় এলাকায় একটি নির্জন এলাকায় নিয়ে চোখের বাধন খুলে দেয়। এক পর্যায়ে তাকে মারধর করে তার কাছে থাকা ৫ হাজার ৫শত টাকা ছিনিয়ে নেয়। পরে অপহরনকারীরা তার বাড়িতে ফোন করে তাকে হত্যার হুমকি দিয়ে বিকাশে ২০ হাজার ৪শত টাকা মুক্তিপন নেয়। মুক্তিপন পাওয়ার পর তাকে মারধর করে তাকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার অপহৃত ব্যবসায়ী সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে বুধবার দুপুরে অপহৃত ব্যবসায়ী সয়দেব বাদি হয়ে অভিযোগ দায়ের করেন।

নাম প্রকাশ না করার শর্তে মোগরাপাড়া চৌরাস্তার কয়েকজন ব্যবসায়ী জানান, মোগরাপাড়া চৌরাস্তা প্রায়ই অপহরনের ঘটনা ঘটে থাকে। ক্ষুদ্র ব্যবসায়ীদের টার্গেট করে অপহরণ করে থাকে। মুক্তিপন পাওয়ার পর ছেড়ে দেয়।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, অপহরণের অভিযোগ পেয়েছি। অপহরনকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD