রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

সোনারগাঁওয়ে বাড়ির মালিক ও তার ছেলেকে পিটিয়ে জখম, ভাড়াটিয়া শ্লীলতাহানি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৫ লাখ টাকা চাঁদার দাবীতে এক বাড়ির মালিককে ও তার ছেলেকে সন্ত্রাসীরা পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোনারগাঁও পৌরসভার পুরাতন টিপরদী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ ওঠে, এসময় সন্ত্রাসীরা ওই বাড়ির মালিককের কাছ থেকে ৫১ হাজার টাকা ছিনিয়ে নেয় ও ভাড়াটিয়া এক মহিলাকে টেনে হেঁচড়ে শ্লীলতাহানি করে। এই ঘটনায় সোমবার রাতে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনারগাঁও পৌরসভার পুরান টিপরদী এসিআই কোম্পানির গেইট সংলগ্ন এলাকায় স্থানীয় তাজপুর গ্রামের সমাজসেবক রমজান আলীর একটি বাড়ি রয়েছে। ওই বাড়িতে প্রায় ১০টি পরিবার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। গত ১২ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় বাড়ির মালিক রমজান আলী ওই বাড়িতে ভাড়া উত্তোলন করতে গেলে স্থানীয় মাদক বিক্রেতা ও সন্ত্রাসী নাঈম, সোহেল, পায়েল, হাবিব, মেহেদুল, রিফাত, সেলিম ও গোলাপ মিয়ার নেতৃত্বে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ওই বাড়িতে প্রবেশ করে। এসময় তারা বাড়ির মালিক রমজান আলীকে পিটিয়ে আহত করে ও পাঞ্জাবি ছিড়ে পকেট থেকে ৫১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। সংঘবদ্ধ দলের লোকজন প্রাণনাশের ভয় দেখিয়ে ৫ লাখ চাঁদা দাবি করে। একপর্যায়ে দেলোয়ারা বেগম নামে এক মহিলা ভাড়াটিয়াকে টেনে হেঁচড়ে শ্লীলতাহানি করে ও ঘরের ভেতরের সুকেশ ভেঙে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর গত ১৪ এপ্রিল রোববার সকালে বাড়ির মালিক রমজান আলীর ছেলে আল আমিন পুরান টিপরদীর ওই বাড়ি দেখাশোনা করতে গেলে ওই সংঘবদ্ধ দলের লোকজন তাকেও আটক করে পিটিয়ে আহত করে। এসময় তাকে থানায় মামলা না করতে প্রাণনাশের হুমকি দেয় সঙ্গবদ্ধ দলের লোকজন।

বাড়ির মালিক রমজান আলী জানান, ৫ লাখ টাকা চাঁদার দাবীতে সন্ত্রাসীরা সম্পূর্ণ পরিকল্পিত ভাবে তাকে ও তার ছেলেকে পিটিয়ে আহত করেছে। এসময় সন্ত্রাসীরা তার পাঞ্জাবি ছিড়ে নগদ ৫১ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ও এক মহিলা ভাড়াটিয়াকে টেনে হেঁচড়ে শ্লীলতাহানি করেছে। এছাড়াও ওই মহিলা ভাড়াটিয়ার সুকেশ ভেঙে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। এই ঘটনায় গত সোমবার বাদী হয়ে তিনি সোনারগাঁ থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

সোনারগাঁও থানার ওসি এসএম কামরুজ্জামান পিপিএম জানান, এই ঘটনায় থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশ ইতিমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD