শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

মুন্সিগঞ্জ থেকে ডাকাতি হওয়া গরু সোনারগাঁও থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
মুন্সিগঞ্জের এক ব্যবসায়ীর ডাকাতি হওয়া ৩ টি গাভী গরু নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। বুধবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকার লোকমান মিয়ার গরুর খামার থেকে গাভী গুলো উদ্ধার করা হয়। এর আগে গত ১লা মে মুন্সিগঞ্জের চরকেওয়া গ্রামের ব্যবসায়ী কালা চান হাওলাদারের গরুর খামার থেকে তিনটি গাভী গরু ডাকাত দল ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন মুন্সিগঞ্জ সদর থানায় ওই ব্যবসায়ী বাদি হয়ে মামলা দায়ের করেন।

মুন্সিগঞ্জের ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন মিয়া সোনারগাঁও নিউজকে জানান, মুন্সিগঞ্জের চরকেওয়া এলাকার ব্যবসায়ী কালা চান হাওলাদারের গরুর খামার থেকে ৩ টি গাভী গরু ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় কালাচান হাওলাদার বাদি হয়ে ৯ জনকে আসামি করে ডাকাতি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় লোকমান মিয়ার গরুর খামারে অভিযান চালিয়ে ৩টি গাভী গরু উদ্ধার করা হয়। তবে গরুর খামার মালিক লোকমান মিয়া পলাতক রয়েছেন।

অভিযুক্ত লোকমান মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
সোনারগাঁওয়ের তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আব্দুল হক সোনারগাঁও নিউজকে বলেন, মুন্সিগঞ্জ থেকে ডাকাতি হওয়ার গাভী গরু উদ্ধারের জন্য ডিবি পুলিশ আমাদের সহযোগিতা চেয়েছেন। তাদের সহযোগিতা করে গরু তিনটি উদ্ধার করে দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD