শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য বাহাউল হকের ইন্তেকাল

সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সৌদি প্রবাসী সিরাজুল ইসলামে বাড়িতে দিনে দুপুরে  দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের আলমারি ভেঙে প্রায় ২২ লাখ টাকার স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
এ ঘটনায়  বৃহস্পতিবার সকালে প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী শামীমা আক্তার সোনারগাঁ থানায় অভিযোগ দিয়েছেন। এর আগে বুধবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার টেঙ্গারচর এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে শামীমা আক্তার পরিবারের সদস্যদের নিয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ফার্নিচার কিনতে যান। এ সময় বাড়ি ফাঁকা পেয়ে দুর্বৃত্তরা বাথরুমের এডজাস্ট ফ্যান ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে রান্নাঘরের তরকারি কাটার বটি দিয়ে আলমারির তালা ভেঙে সেখানে থাকা ১০ ভরি স্বর্ণ, ৩ ভরি রুপা, ২০০ সৌদি রিয়াল ও নগদ ৮০ হাজার টাকা লুট নিয়ে যায়। পরে বিকেলে বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা ঘরের জিনিসপত্র এলোমেলো দেখতে পান। পরে আলমারি ভাঙা অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন।
শামীমা আক্তার বলেন, কয়েক ঘণ্টার জন্য বাসার বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি ঘরের সবকিছু তছনছ। আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও টাকাসহ প্রায় ২২ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।
সোনারগাঁও থানার ওসি মো. মুহিববুল্লাহ বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD