মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ  

মেঘনায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবিতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের  সোনারগাঁওয়ে চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে বরিশালগামী লঞ্চ সুরভী-৭ এর ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেলে চরকিশোরগঞ্জ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
শনিবার সন্ধায় কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
জহিরুল হক  জানান, বাল্কহেডে থাকা ছয় জন এ ঘটনায় নদীতে পড়ে যায়। পরে পাঁচ জন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন মোতালেব মিজি (৫৫) নামের এক শ্রমিক। তাঁর বাড়ি ভোলায় বলে জানা গেছে। শনিবার বিকেল ৩টা ২০ মিনিটে চরকিশোরগঞ্জ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এর আগেও দুদিন নিখোঁজ শ্রমিকের খোঁজে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে বলে জানান তিনি।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD