মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ, জরিমানা  সোনারগাঁওয়ে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ সংগঠনের বর্ষপূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি  গাছ আমাদের অক্সিজেন দিবে,জীবন বাঁচাবে ও দেশ বাঁচাবে- এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ

মেঘনা নদীর তীরে বিআইডব্লিউটিয়ের অভিযানে ৩৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগ‌ঞ্জের সোনারগা‌ঁওয়ের মেঘনা নদী‌র তী‌রে চর কিশোরগঞ্জ ও চর হোগলা এলাকায় বিআইডব্লিউটিয়ের
অভিযানে অ‌বৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অ‌ভিযানে ৫ টি  দু’তলা টিনসেড রেষ্টুরেন্ট, ১২ টি দোকান, বালুর গদিসহ ৩৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানকালে বাধাঁ দিয়ে হামলা করায় দুই জনকে আটক করে জরিমানা করা হয়েছে। বুধবার বিআইডব্লিউটিয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাছলিমা আক্তারের নেতৃত্বে সকাল ১১টা থে‌কে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন বিআইডবিøউরিয়েরমেঘনা ঘাট নদীবন্দরের উপপরিচালক শরীফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
চর কিশোরগঞ্জ ফেরিঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় অ‌বৈধ দখলদারদের বাঁধা ও হামলার সম্মু‌খিন ভ্রাম্যমান আদালত পরিচালনায় নেতৃত্বদানকারী দল। এসময় রেষ্টুরেন্ট মালিক শ্রমিক ও এলাকাবাসী উত্তেজিত হয়ে অভিযানে হামলা চালিয়ে ঢিল ছুড়ে একটি ভেকু ভাংচুর করে। এসময় কিছুক্ষন উত্তেজনা বিরাজ করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে দুজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
অভিযানে রূপসী চাইনিজ রেস্তরা, দি মুন লাইট ক্যাফে এন্ড রেস্তরাঁ, ওয়াটার ক্রুস রেস্তরা, দি ফুডল্যান্ড রেস্তরা সহ ৩৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
এদিকে উচ্ছেদ অভিযানে হামলা চালানোর অভিযোগে বিআইডব্লিউটিয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাছলিমা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত একজনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করেন।দন্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চর কিশোরগঞ্জের মনির হোসেনের ছেলে।
বিআইডব্লিউটিয়ের মেঘনা ঘাট নদী বন্দরের উপ পরিচালক  মো. শরিফুল ইসলাম সোনারগাঁও নিউজকে জানান, হাই কোর্টের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। মেঘনা নদীর চরকিশোরগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে সোনারগাঁওয়ের বৈদ্যের বাজার পর্যন্ত প্রায় ২কিলোমিটার এলাকা পর্যন্ত ১০০ টি অবৈধ স্থাপনা চিহ্নত করা হয়েছে। এ উচ্ছেদ অভিযান শুরু করেছে। এ অভিযান অব্যাহত থাকবে। আটককৃত একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD