মোগরাপাড়ায় পূজামন্ডপের পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা
সোনারগাঁও নিউজ
১৭ অক্টোবর ২০২৬ , ৩:২৮ পিএম
প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক , সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়নের আটটি পূজামন্ডপের পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শিল্পপতি হাজী আশরাফ উদ্দিন।
শুক্রবার সন্ধ্যায় দূর্গাপূজা উপলক্ষে মোগরাপাড়া ইউনিয়নের বিন্নিপাড়া এলাকায় অনুষ্ঠিত এ সভায় পূজামন্ডপের পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে – নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে করণীয় এবং নগদ আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে এক আলোচনা করা হয়।
আলোচনায় হাজী আশরাফ উদ্দিন পূজার যাবতীয় কার্যাবলীতে যেন কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে সবাইকে খেয়াল রেখে পূজা উৎযাপন করার আহবান জানান। আলোচনা শেষে দূর্গোৎসবের জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করে সবার নিকট বিশেষভাবে দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।