সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

মোগরাপাড়ার নির্বাচন শতভাগ সুষ্ঠু নিরপেক্ষ করতে প্রশাসনের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু হবে বলে আশ্বাস দিয়েছেন প্রশাসন।
বৃহস্পতিবার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ হল রুমে নির্বাচনী মত বিনিময় সভায় প্রশাসনের পক্ষে  নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম এ আশ্বাস দেন।
আগামী ১৫ জুন উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধিমালা মেনে চলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি’র সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার ইউসুফ -উর-রহমানের সঞ্চালনায় বিষয় অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান।
মত বিনিময় সভায় বক্তারা বলেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে। নির্বাচনে কেউ পেশী শক্তি ব্যবহারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণসহ প্রার্থীতা বাতিলের মতো কঠিন পদক্ষেপ নেয়া হবে।
সভায় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত  চেয়ারম্যান প্রার্থী  সোহাগ রণি ও স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ বাবুসহ অন্যান্য চেয়ারম্যান প্রার্থী,  সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD