সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের মহজমপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষানুরাগী মোঃ খলিলুর রহমান (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভোগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ আছর উপজেলার জামপুরের বস্তল গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে বস্তুল সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রবীন শিক্ষকের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আপনার মতামত দিন