শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন  স্বাধীনতাই আমাদের বাঙালির অস্তিত্ব–সাংসদ আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে জ্বালানি তেলের সংকট, ভোগান্তিতে চালক ও যাত্রীরা সোনারগাঁওয়ে অসহায় বৃদ্ধা সুফিয়া বেগম ঈদ উপহার পেলেন নতুন টিনের ঘর সোনারগাঁওয়ে আগুনে ১০টি দোকান ভূস্মিভুত, সাংসদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি  সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী সোনারগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ সোনারগাঁওয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ  সোনারগাঁওয়ে কৃষকদলের ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদান প্রদান

যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই–খাইরুল ইসলাম সজিব

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল তরুণদের ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত করে এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব।
রোববার বিকেলে সোনারগাঁওয়ে বারদী খেলার মাঠে অনুষ্ঠিত মরহুম হাজী আব্দুর রহমান মুন্সী ও মরহুম হাজী নেহালউদ্দিন স্মৃতি হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট এর কোয়ার্টার ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আলীর সভাপতিত্বে ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমানের সার্বিক তত্তাবধানে আয়োজিত এ খেলায় দলরদী এলিভেন স্টার ৪-৩ গোলে আনন্দবাজার ইহান একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।
খেলার মাঠের চারপাশে প্রায় পাঁচ হাজার দর্শক উপস্থিত থেকে পুরো ম্যাচটি উপভোগ করেন।
খেলা শেষে প্রধান অতিথি খাইরুল ইসলাম সজিব বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
তিনি আরো বলেন,খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বলেন,এই ৩১ দফা শুধু রাজনৈতিক নয়, এটি দেশের ভবিষ্যৎ প্রজন্মের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। যুবদল মাঠে যেমন খেলছে, তেমনি গণতন্ত্রের আন্দোলনেও অগ্রণী ভূমিকা রাখবে।
খেলা শেষে বারদী বাজার এলাকায় খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে বিএনপি ও যুবদল নেতৃবৃন্দের অংশগ্রহণে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময়  উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুর-এ ইয়াসিন নোবেল, যুবদল নেতা রাকিব হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD