সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল

লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে স্বাধীনতা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নানা কর্মসূচি পালন করেছেন।
বুধবার সকালে মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে উপজেলার শহীদ মজনু পার্কে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। ফাউন্ডেশন পরিচালক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণে অংশ নেন।
পরে ফাউন্ডেশনের সভা কক্ষে দিবসটির তাৎপর্যে তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশন পরিচালক কাজী মাহবুবুল আলম। এসময় ফাউন্ডেশনের রেজিস্টশন কর্মকর্তা একে এম মুজ্জামিল হক মাসুদ, নিরাপত্তা কর্মকর্তা সাখওয়াত হোসেন, মিজানুর রহমান, মো. মনিরুজ্জামান, নয়নসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD