বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

সোনারগাঁও পৌর শ্রমিক দলের উঠান বৈঠক ও লিফলেট বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা উদ্ধবগঞ্জ শহীদুল্লাহ প্লাজার সামনে সোনারগাঁও পৌর শ্রমিক দলের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতৃবৃন্দ।

উঠান বৈঠকে সোনারগাঁও পৌর শ্রমিক দলের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি মো. শাজাহান মেম্বার, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, সোনারগাঁ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলাম সেন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, প্রচার সম্পাদক জসিম মিয়া, সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল, সোনারগাঁও পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ বাশার, সিনিয়র সহ সভাপতি মো. মোশারফ, সাংগঠনিক সম্পাদক মোঃ জামান প্রমুখ। এসময় উপজেলা ও পৌরসভা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সোনারগাঁ উপজেলা রোডে এবং উদ্ধবগঞ্জ বাজারে ৩১ দফা বাস্তবায়নে জনমত সৃষ্টির লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD