বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

শতাধিক পরিবারে ঈদ উপহার পৌঁছে দিয়েছে “তারুণ্যের সোনারগাঁও”  

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ ঃ
নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সোনারগাঁও কেন্দ্রীক কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীদের সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “তারুণ্যের সোনারগাঁও”। প্রতিষ্ঠার পর থেকেই নানান ধরণের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সংগঠনটি। সেই ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখেও সংগঠনটি  হাতে নিয়েছে বিশেষ ঈদ কর্মসূচি।
এবারের ঈদুল ফিতরে “তারুণ্যের হাত ধরে, ঈদ আনন্দ ঘরে-ঘরে” এই স্লোগান  প্রতিপাদ্য করে সংগঠনটি সোনারগাঁওয়ের প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে।
ঈদের উৎসবমুখর আমেজকে ঘিরে প্রায় শতাধিক পরিবারের জন্য নিজেদের সামর্থ্য ও সাধ্যের সমন্বয়ে অর্ধ লক্ষ টাকার এ উপহার সামগ্রী সোনারগাঁওব্যাপী সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে নিভৃতে পৌঁছে দিতে পেরে উচ্ছ্বাসিত তারুণ্যের সোনারগাঁও ফাউন্ডেশনের সকল সদস্যরা।
এ ছাড়াও ভিন্ন আঙ্গিকে পথে প্রান্তরে ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিতদের নিয়ে মজাদার ও আগ্রহোদ্দীপক নানা কুইজ ও খেলার মাধ্যমে বিজয়ীদের হাতে এই ঈদ উপহার তুলে দেয়ার চিত্রও দেখা গেছে সংগঠনটির সদস্যদের।
সামাজিক ও নৈতিক উৎকর্ষ সাধনে নিরলসভাবে সচেষ্ট ভূমিকা পালন করে যাবে সংগঠনটি, এমনটাই প্রত্যাশা এ সংগঠন সংশ্লিষ্ট সকলের।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD