প্রচ্ছদ

শারদীয় দুর্গোৎসবে পূজা মণ্ডপ পরিদর্শনে  নূর এ ইয়াসিন নোবেল

সোনারগাঁও নিউজ ১৯ অক্টোবর ২০২৬ , ২:১৭ এএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যের বাজার ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী নূর এ ইয়াসিন নোবেল।
তিনি রোববার বিকেল থেকে রাত পর্যন্ত বৈদ্যোর বাজার ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডপে পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বী লোকজনদের খোঁজখবর নেন।
তিনি নেতাকর্মী ও এলাকাবাসীদের নিয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী,  হামছাদী বেনু ঠাকুর বাড়ির পূজা মন্ডপ, সোনাময়ী, দামাদরদী পুজা মন্ডপ, সাত ভইয়াপাড়া, রামগঞ্জ, খংসারদী, নগর জোয়ার সাহাপুর পুজা মন্ডপ পরিদর্শন করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেন।
এ সময় তিনি পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে শোনেন এবং আনন্দমুখর পরিবেশে উৎসব উদযাপনের লক্ষে ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
নূর এ ইয়াসিন নোবেল বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বিপদে আপদে এবং যেকোনো প্রয়োজনে আমরা সবসময় আপনাদের পাশেই আছি।
তার এই মহতী উদ্যোগ ও অসাম্প্রদায়িক মনোভাব স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও ইতিবাচক প্রশংসার সৃষ্টি করেছে। ধর্ম বর্ণ নির্বিশেষে এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই আমাদের সোনারগাঁওয়ের আসল রূপ বলে মনে করেন সনাতন ধর্মাবলম্বী লোকজন।
বিভিন্ন পুজা মন্ডপে পরিদর্শনকালে আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন, বৈদ্যোরবাজার ইউনিয়ন বিএনপি নেতা মোক্তার হোসেন, আমিনুল ইসলাম, খবিব হোসেন খবিব, বিল্লাল হোসেন, পুজা উদযাপন কমিটির নেতা নান্টু দাস, শ্রী নিবাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।