সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

ইসলামী আন্দোলনের মনোনীত এমপি প্রার্থী হলেন গোলাম মসীহ,  নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী পরিবর্তন করেছে । এ নিয়ে সোনারগাঁয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এর আগের ঘোষিত প্রার্থী ছিলেন মোঃ ফারুক আহমেদ মুন্সী। তাকে পরিবর্তন নতুন করে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য থেকে পদত্যাগ প্রাপ্ত নেতা ও সাবেক সৌদি আরবের রাস্ট্রদূত গোলাম মসীহ।
নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা আসার পর থেকে দলের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা ফিরে আসলেও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে এ মিশ্র প্রতিক্রিয়া।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকের মতে, গোলাম মসীহর কূটনৈতিক ও রাজনৈতিক অভিজ্ঞতা অনেক বেশি। তাহলে কি তিনি ভোটের মাঠে বাড়তি কোন প্রভাব ফেলতে নির্বাচনে অংশগ্রহণ করবেন। নাকি ইসলামীক দলগুলো জোটগতভাবে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে? নাকি ইসলামীক দলগুলো সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করবে? নাকি বড় কোন দলের সাথে ইসলামী দলগুলোর সমঝোতা হবে? এতসব প্রশ্ন ছাড়াও সোনারগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে আরও অসংখ্য প্রশ্ন এখন গুরপাক খাচ্ছে।  মঙ্গলবার দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা ও সমালোচনার ঝড়।
নাম প্রকাশে অনিচ্ছুক সোনারগাঁও পৌরসভার এক বিএনপি নেতা জানান, প্রায় তিন মাস আগে অনেকটা নীরবেই চরমোনাই পীরের নেতৃত্বাধীন ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এ যোগদান করেন গোলাম মসীহ। ইসলামীক এ দলটি অন্যকোন রাজনৈতিক ধারার ব্যক্তি বা কুটনৈতিক ব্যক্তিকে তাদের দলে এনে তাহলে কি সোনারগাঁয়ের রাজনৈতিক অঙ্গনে নতুন কোন মেরুকরণ সৃষ্টি করার পরিকল্পনা হাতে নিয়েছেন। হঠাৎ দলের মধ্যে প্রার্থী রদবদল করা হলো কেন?
দলীয় একাধিক সূত্র বলছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ দল আদর্শভিত্তিক রাজনীতি করার দাবি বরাবরই পূর্ব থেকেই করে আসছে। তাদের প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে কৌশলগত বিবেচনা থেকে। ইসলামী দলগুলো জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে নারায়ণগঞ্জ-৩ আসনে দলগুলোর পক্ষ থেকে  হেভিওয়েট প্রার্থী বাছাই করা হতে পারে। এক্ষেত্রে প্রার্থী হিসেবে প্রবীণ রাজনীতিবিদ হিসেবে গোলাম মসীহ মনোনীত হতে পারেন। তবে, গোলাম মসীহকে সংসদ সদস্য হিসেবে প্রার্থী ঘোষণা আসার পর থেকে ফেসবুক ও এক্সে (টুইটার) নানা ধরনের মন্তব্য এখন ঘুরে বেড়াচ্ছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজনের) নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মামুন বলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনটি সবসময়ই রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ বহন করে। এ আসনটি বাংলার প্রাচীন রাজধানী ছিল। বড় দলগুলোর পাশাপাশি ছোট দলগুলোর সংসদ সদস্য প্রার্থীও এখানে হেভিওয়েট প্রার্থীরা বিবেচিত হয়ে থাকে। তাছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীরাও হেভিওয়েট প্রার্থী হিসেবে এখানে নির্বাচনে অংশগ্রহণ করে। নতুন প্রার্থী ঘোষণার মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ আসনে নিজেদের অবস্থান আরো শক্ত ও মজবুত করতে চাইছে বলে অনেকে ধারণা করছেন।
এদিকে সাধারণ ভোটারদের মতে, বর্তমানে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম মান্নান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মাঠে অবাধ বিচরণ করে ব্যাপক গণসংযোগ করছেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সুরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে রয়েছেন মাওলানা শাহজাহান শিবলী, এনসিপির প্রার্থী হিসেবে রয়েছেন তুহিন মাহমুদসহ অন্যান্য  প্রার্থীরা গণসংযোগ করছেন।
উপরোল্লিখিত বিভিন্ন সংসদ সদস্য প্রার্থীরা বর্তমানে এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা ও  গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এদিকে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোঃ রেজাউল করিম বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও তিনি মাঠে শক্ত অবস্থানে থেকে এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী গোলাম মসীহ জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব, জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী গোলাম মসীহ জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর সৈয়দ রেজাউল করিমের আশ্বাসের কারণে ও সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জে জনস্বার্থে ব্যাপক উন্নয়ন মুলক কাজ করার দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি নারায়ণগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, তিনি এ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারলে ব্যাপক উন্নয়ন মুলক কাজ করবেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD