সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

শেখ হাসিনাসহ ১৫১ জনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মো. জাহাঙ্গীর নামের এক ব্যক্তি কপালে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সোনারগাঁও থানায় মামলা দায়ের হয়েছে। উপজেলার জামপুর ইউনিয়নের ওটমা এলাকার চাঁন মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর কাঁচপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহতের ঘটনায় এ মামলা দায়ের করেন। সোমবার দিবাগত রাতে আহত মো. জাহাঙ্গীর নিজেই বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী মামলার সত্যতা নিশ্চিত করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মো. সোহাগ রনি, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ ১৫১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই দুপুরে সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় জাহাঙ্গীরসহ ছাত্র জনতার উপর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ উপরোক্ত আসামিরা গুলিবর্ষন করেন। এসময় একটি গুলি তার কপালে লাগলে রক্তাক্ত অবস্থায় তিনি লুটিয়ে পড়েন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে তিনি চিকিৎসা নেন।
এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কাঁচপুর এলাকায় নিহতের ঘটনায় সোনারগাঁও থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৪টি হত্যা মামলা ও  আহতের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। এ নিয়ে ৬টি মামলা হয়েছে। আরো মামলা প্রক্রিয়াধীন বলে থানার একটি সূত্র নিশ্চিত করেছেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD