বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি

সোনারগাঁওয়ে দুর্গোৎসব উপলক্ষে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৩৩ টি পূজা মন্ডপে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে সোনারগাঁও অফিসার্স ক্লাবে এ অনুদানের চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ ভৌমিক, সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান সহকারী রেজাউল করিম রানা, সোনারগাঁও উপজেলা হিন্দু, বৈদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিশির দাস প্রমুখ।

আলোচনা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল ৩৩টি পূজা মন্ডপের প্রতিনিধির কাছে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করেন। এসময় উপজেলার বিভিন্ন পুজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD