বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

কাঁচপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকলো দোকানে , ট্রাকের হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে হেলপার নিহত হয়েছে। নিহত হেলপারের নাম মোঃ শান্ত (১৯)। এ ঘটনায় ট্রাক চালক রুবেল (২৫) আহত হয়।

নিহত হেলপার শান্ত ঝিনাইদহের কালিগঞ্জের মৃত মহব্বত আলীর ছেলে।

শনিবার ভোরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের সামনে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী একটি ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরের চাঁদমহল সিনেমা হলের সামনে দিয়ে বেপরোয়া গতিতে অতিক্রম করছিল। হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি এসএস পাইপের দোকানে ঢুকে যায়। এসময় ট্রাকের হেলপার শান্ত মারাত্বকভাবে জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া চালক রুবেলকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে এসময় দোকানে কেউ ছিল না। বন্ধ ছিল। দোকানের মালামাল ক্ষতি হয়েছে বলে জানা যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নবীর হোসেন সোনারগাঁও নিউজকে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ট্রাকটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD