নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় সোনারগাঁওয়ে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে নানাখী ঈদগাহ মাঠে ১ হাজার প্রান্তিক কৃষকদের এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রহমান সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি তাজুল ইসলাম সরকার, ডাক্তার মিজানুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ, প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক।
অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হাফেজ ওলি, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা সোহেল রানা, সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলমগীর হোসেন, অধ্যাপক ইব্রাহিম, নাছির, সেরাজুল, মতিন, সিনিয়র যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া, যুগ্ম সম্পাদক বিল্লাল, ইয়ানুছ, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আওলাদ হোসেন, সদস্য সচিব পরশ, সাদিপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামসু, সাধারন সম্পাদক এরশাদ, সাদিপুর ইউনিয়ন বিএনপি নেতা জজ মিয়া, সুমন, রোকনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সাধারণ মানুষদের নিয়ে নেতৃবৃন্দ ইফতারে অংশ নেন।।
আপনার মতামত দিন