নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে হিন্দু মুসলমান কোন ভেদাভেদ নেই। সবাই বাংলাদেশী হিসেবে একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করবে।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী এলাকায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্থানীয়
ইউসুফ আলী কল্যাণ তহবিলের উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। বারদীর জ্যোতিবসুর বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে ইউসুফ আলী কল্যাণ তহবিলের প্রতিষ্ঠাতা ও মাই টিভির বিশেষ প্রতিনিধি ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক আলমগীর হোসেন মেম্বার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, বারদী ইউনিয়নের সাবেক চেয়রম্যান আলী আজগর, বারদী ইউনিয়নের ছাত্র সমন্বয়ক মারজুক, হাজেরা বেগম প্রমুখ । এসময় শতাধিক হিন্দু নারী পুরুষ ও শিশুদের মাঝে শাড়ি, লুঙ্গী ও থ্রীপিস উপহার দেয়া হয়।
ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশে সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। হিন্দু মুসলমানের বৈষম্য তুলে কাউকে ছোট করার সুযোগ নেই। মানুষ হিসেবে সব ধর্মের মানুষের জন্য কাজ করে যেতে হবে। পাশাপাশি সকল ধর্মোবলম্বীদের স্বাধীনভাবে পালনের সুযোগ করে দিতে হবে।
সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, হিন্দু মুসলমান ভাই ভাই। সুষ্ঠুভাবে পূজা উদযাপনের লক্ষ্যে সোনারগাঁয়ের পূজা মন্ডপ গুলোতে সব ধরনের সহায়তা প্রদান করবে বিএনপি নেতাকর্মীরা।
আপনার মতামত দিন