সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করলো জিয়া পরিষদ নেতা সোনারগাঁওয়ে গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা সোনারগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঠিকাদারকে হত্যা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সোনারগাঁওয়ে মহাসড়কে হাজারো নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু সোনারগাঁওয়ে মাদক,অপরাধ নির্মূলে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ খাল পুনঃখননের দাবিতে  মানববন্ধন সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু  সাংবাদিক শাহাদাত শিপনের ভাবীর ইন্তেকাল সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

সুবিধাবঞ্চিত ৩ হাজার পরিবারের মাঝে ভূঁইয়া ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সুবিধাবঞ্চিত ৩ হাজার
পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার বারদী ইউনিয়নের ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে রোববার  সকালে  বারদীর গোয়ালপাড়া ও বারদী রিবর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ভুঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের নিজস্ব অর্থায়নে ঈদ উপহার বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভূইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল ।
এসময় উপস্থিত ছিলেন ভূইয়া ফাউন্ডেশনের পরিচালক সালেহা রহমান, বারদী ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আঃ আউয়াল, বারদী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইসমাইল সরকার রোমান,  ফারুক আহমেদ মান্নান, সংরক্ষিত নারী সদস্য উম্মে হানী উম্মী,সালমা আকতার,ফরিদা ইয়াসমিন, সাবেক সদস্য মোঃ বাবুল, বারদী ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি সাইদ সরকার, জামান মিয়া, বারদী হাই স্কুল এন্ড কলেজের অধ্যাপক কবির হোসেন মৃধা, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, বিল্লাল হোসেন, মানিক মিয়া,  মোঃ আমানসহ বারদী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ভুইঁয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল  বলেন, প্রতি বছরের মত এবারও বারদী  ইউনিয়নের সর্ব স্তরের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ৩ হাজার পরিবারকে ভুইঁয়া ফাউন্ডেশন  ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। অতীতেও ভুইয়া ফাউন্ডেশন অসহায় দরিদ্র মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD