বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

সোনারগাঁওয়ে অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন, দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের অভিযোগে এক প্রতিষ্টানকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও র‌্যাব সদস্যরা। বুধবার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন এলাকায় অভিযান চালিয়ে মেয়াজ ফুড প্রডাক্টস নামে একটি প্রতিষ্ঠানের মালিক মহিন ভূইয়াকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা। অভিযানে র‌্যাব-১১ এর ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
র‌্যাব ১১ এর সুত্রে জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন এলাকায় মেয়াজ ফুড প্রডাক্টস প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল উৎপাদন করে তা বাজারজাত করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে প্রায় ১২০০ লিটার অবৈধ ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত করা ছিলো। এসময় অবৈধ কাজ করার অপরাধে প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার শমিত রাজা জানান, অনুমোদন ছাড়া অবৈধভাবে উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে দুইলাখ টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে মজুদ এবং ভেজাল পণ্য যারা উৎপাদন করে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD