Dhaka 11:14 pm, Monday, 5 October 2026

সোনারগাঁওয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতকরণের অভিযোগ, এক লাখ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতকরণের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে কাঁচপুর সোনাপুর  বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে গোল্ডেন প্লাস নামের বেকারী মালিককে এ জরিমানা করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক অভিযানের নেতৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশের  উপ-পরিদর্শক (এসআই) আব্দুল  আউয়ালসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
জানা যায়, উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় দীর্ঘদিন ধরে গোল্ডেন প্লাস নামের একটি বেকারী অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রক্রিয়াকরণ, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লিপিবদ্ধ না করে বাজারজাত করে আসছে। বিষয়টি  ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নজরে আসে।  পরে গতকাল বুধবার দুপুরে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Ripon Hasan

সোনারগাঁওয়ে যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে  অস্ত্র ও সিএনজিসহ গ্রেফতার ৬

সোনারগাঁওয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতকরণের অভিযোগ, এক লাখ টাকা জরিমানা 

সময় : 05:10:36 pm, Wednesday, 14 January 2026