শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন  স্বাধীনতাই আমাদের বাঙালির অস্তিত্ব–সাংসদ আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে জ্বালানি তেলের সংকট, ভোগান্তিতে চালক ও যাত্রীরা সোনারগাঁওয়ে অসহায় বৃদ্ধা সুফিয়া বেগম ঈদ উপহার পেলেন নতুন টিনের ঘর সোনারগাঁওয়ে আগুনে ১০টি দোকান ভূস্মিভুত, সাংসদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি  সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী সোনারগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণ সোনারগাঁওয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ  সোনারগাঁওয়ে কৃষকদলের ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদান প্রদান

সোনারগাঁওয়ে অসহায় বৃদ্ধা সুফিয়া বেগম ঈদ উপহার পেলেন নতুন টিনের ঘর

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৬৫ বছর বয়সের বৃদ্ধা সুফিয়া বেগম।  জরাজীর্ণ কাগজের এক ছাপড়া ঘরে তার বসবাস।
একটু বৃষ্টি হলেই পানি ঢুকে যায় তার এ ছাপড়া ঘরে। এমন অসহায় এ বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন স্থানীয় ইউপি সদস্য।  বৃদ্ধা সুফিয়া বেগম এবার ঈদে তার ছাপড়া ঘরের জায়গায় নতুন একটি টিনের ঘর উপহার পেলেন।
বারদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার মোঃ আমিন হোসেন তার নিজ অর্থায়নে সুফিয়া বেগমকে এ নতুন ঘর উপহার দেন। বৃদ্ধা সুফিয়া বেগম এ ঘর পেয়ে অনেক খুশি।
উপজেলার বারদী ইউনিয়নের আলগীর চর এলাকার এ বৃদ্ধার বসবাস ।
বৃদ্ধা সুফিয়া বেগম জানান, বিশ বছর আগে তার স্বামী মারা যায়। স্বামীর মৃত্যুর পর সাত সন্তান নিয়ে মানুষের বাড়িতে জীয়ের কাজ করতো। সন্তানরা তাকে ছেড়ে চলে যায়। গত
দুই বছর যাবৎ তিনি কাগজের একট ছাপড়া ঘর তুলে অনেক কষ্টে বসবাস করতো। মানুষের ধারে ধারে গিয়েও কোনো সাহায্য সহযোগিতা পায় নাই তিনি। একটা ঘর  পাইলে অন্তত মাথা গোঁজার ঠাঁই হতো এমন আকুতি করতেন তিনি। তিনি বলেন এখন আর বেঁচে থাকার আশা করিনা,  আকুতি শুধু মাথার উপরে একটা টিনের ছাপড়া ঘরের, যাতে ঝড় তুফানের কবল থেকে বাঁচতে পারি। এমন কথা নিয়ে স্থানীয় একজনের সামাজিক যোগাযোগ ফেসবুকে ভিডিও ধারণ হয়। এ ভিডিওটা দেখে বৃদ্ধা সুফিয়া বেগমের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসেন স্থানীয় বারদী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড  সদস্য মোঃ আমিন হোসেন। তিনি ঈদের আগের দিন ওই অসহায় বৃদ্ধাকে একটি নতুন টিনের ঘর উপহার দেন। ইউপি তার নিজ খরচে ঘরটি সম্পন্নরূপে তৈরি করে দেন।
সুফিয়া বেগম নতুন ঘরে পেয়ে বলেন, আমি গরিব অসহায় একজন মানুষ, আমার কোনো ঘর ছিলনা, কাগজের ছাপড়া তুলে অনেক কষ্টে বসবাস করতাম। আমিন মেম্বার আমারে নতুন ঘর দিছে, সাথে নতুন শাড়ি এবং ঈদ সামগ্রীও দিছে। আমি অনেক খুশি। এ বছরের ঈদ আমার কাছে অনেক আনন্দে কাটছে। আমি আমিন মেম্বারের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে এবং তার পরিবারের সকলকে সুস্থ রাখে ভালো রাখে।
বারদী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড  সদস্য মোঃ আমিন হোসেন বলেন, আমি অসহায় মানুষের পাশে থাকতে চাই। তাদের সেবা করতে ভাল লাগে, আনন্দ পাই। কোন স্বার্থ নয়, অসহায়দের সেবা করলে মন ভাল লাগে। এ ধরনের সেবা আমি আজীবন করবো।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD