শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বিএনপির বহিস্কৃত নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা সোনারগাঁওয়ে মাদকের ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবাদ করায় অপপ্রচারের অভিযোগ সোনারগাঁওয়ে মহজমপুর স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  সোনারগাঁওয়ে নিখোঁজের একদিন পর বস্তাবন্দি অবস্থায় ভাঙ্গারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ৩৬টি অস্ত্র বাকি, নির্বাচনের আগে উদ্ধার সম্ভব হবে – ডিসি দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন বেতন ও কারখানা চালুর দাবিতে ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার দাবায় জেলা পর্যায়ে বিবি মরিয়মের নাবা চ্যাম্পিয়ন বড় সরদার বাড়ি ও লোক-কারুশিল্প ফাউন্ডেশনের অনিয়ম তদন্তে বিচার বিভাগীয় কমিশন চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি সোনারগাঁওয়ে নৈশপ্রহরীদের হাত-পা বেঁধে এবং মুখে কস্টেপ পেঁচিয়ে পাঁচ দোকানে ডাকাতি

সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আধুনিক শিক্ষার প্রত্যয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রা শুরু করলো একটি শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায়  ‘খোকা আইডিয়াল একাডেমি’ নামে এ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও স্টাফ নিয়োগের প্রক্রিয়ায় বুধবার বিকেলে এ যাত্রা শুরু হয়।
তবে আগামী জানুয়ারি থেকে এ শিক্ষা প্রতিষ্ঠানের মূল কার্যক্রম শুরু হবে জানান প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
গত বুধবার বিকেলে প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হয়৷ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার পর ৪৩ জন শিক্ষক আবেদন করেন। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা শেষে ১১ জন শিক্ষক নির্বাচিত হন। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
তালতলা এলাকায় এসএম খোকা সেন্টারের নিচতলায় প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ব্যবসায়ী ও সৌদি প্রবাসী সোহেল আহমেদ খোকা।
শিক্ষক নিয়োগ বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন। শিক্ষক নিয়োগ বোর্ডের সদস্য ছিলেন, মহজমপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাকমিনা আক্তার, নয়াপুর কোয়ালিটি স্কুলের শিক্ষক জামিল হোসেন, শিক্ষানুরাগী মো. মানিক হোসেন, আমিনুল ইসলাম চন্দন, মো. শাহিন ভূইয়া, নুরুজ্জামান মিয়া ও শাহানূর আক্তার।
শিক্ষক নিয়োগ বোর্ডের প্রধান আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন বলেন, এ অঞ্চলটি অনুন্নত হওয়ার কারনে ছেলে মেয়েরা শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এ অঞ্চলে ভালো মানের একটি শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে। দক্ষ শিক্ষকদের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্য রয়েছে। আশা করি খোকা আইডিয়াল একাডেমি সেই অভাব পূরণ করবে।
শিক্ষার্থীদের জন্য আধুনিক ও প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে এ বছর প্রাথমিক শাখায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২০২৭ সালে এর  কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এ প্রতিষ্ঠানটি উন্নীত করা হবে।
খোকা আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা সোহেল আহমেদ খোকা বলেন, সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে আমি ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা অঙ্গীকার করেছি। প্রাথমিকভাবে হাসপাতাল ভবনে কার্যক্রম শুরু করা হলেও আগামীতে খোকা আইডিয়াল একাডেমী নিজস্ব ভবন বা ক্যাম্পাস গড়ে তোলা হবে। এ অঞ্চলের মানুষের মৌলিক চাহিদা পূরনের জীবনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি দায়িত্ব পালন করে যাবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD