বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বিএনপির ৬ নেতার মুক্তির দাবিতে হাইওয়ে সড়কে যুবদলের বিক্ষোভ, পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ ৬ নেতার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে।

মঙ্গলবার দুপুরে সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশ্রাফ ভূইয়ার নেতৃত্বে এশিয়ান হাইওয়ে সড়কের আন্দিরপাড় এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে ঘটনাস্থলে তালতলা ফাঁড়ি পুলিশের একটি দল উপস্থিত হয়ে বিক্ষোভ মিছিলে বাধা দেয়। এক পর্যায়ে এশিয়ান হাইওয়ে সড়ক থেকে যুবদলের নেতাকর্মীদের সরিয়ে দেয় পুলিশ। পরে নেতাকর্মীরা শাখা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি করিম রহমান,সোহেল রানা,সোনারগাঁও পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক আল আমিন, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, সোনারগাঁও থানা যুবদল নেতা মো: আনোয়ার হোসেন, সোনারগাঁও উপজেলা মৎসজীবি দলের সাবেক সভাপািত মো: সানাউল্লাহ মিয়া প্রমুখ।

গত সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আসসামছ জগলুল হোসেনের আদালতে জামিন আবেদন করলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সোনারগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাউন্সিলর মোতালেব হোসেন, সোনারগাঁও পৌর ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন তানজিল, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলমের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD