রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক

সোনারগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।সভায় সংশ্লিষ্ট দফতরগুলো তাদের প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর সার্কেল ফাইরুজ তাসনিম, সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহ, সোনারগাঁও বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও স্কুল কলেজের প্রধানগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD