শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ডিগবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হামছাদী যুব সমাজ এর উদ্যাগে শুক্রবার রাতে উপজেলার হামছাদী বালুর মাঠ প্রাঙ্গণে ডিগবার ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বরাব কিংস ক্লাব ও হামছাদী বন্ধু মহল ফুটবল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন। খেলায় সাদিপুর ইউনিয়নের বরাব কিংস ক্লাবের কাছে ট্রাইবেকারে ৩-১ গোলে পরাজিত হয় বৈদ্যের বাজার ইউনিয়নের হামছাদী বন্ধু মহল। পরে বিজয়ীদের মাঝে অতিথিরা প্রথম পুরুষ্কার একটি ছাগল ও পরাজিতদের হাতে একটি মোবাইল সেট তুলে দেন।
বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বৈদ্যের বাজার ইউনিয়নের হামছাদী এলাকার ব্যবসায়ী ও সমাজ সেবক আজিজুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা, সোনারগাঁও পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, জগনাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খোরশেদ আলম কাজল, জেলা যুবদল নেতা শাহাদাত প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিয়ার হোসেন নয়ন, সনমান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলিম আল রাজি আলম, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলু, বৈদ্যের বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, বৈদ্যের বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার সিদ্দিক, বৈদ্যের বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, বৈদ্যের বাজার ইউনিয়ন যুবদল নেতা জনাব রবিউল হাসান। সেচ্ছাসেবক দলের ১নং সদস্য এজাজ, পৌর ছাত্রদল নেতা তানভির আহম্মেদ জনি প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আফজাল হোসেনের স্টেজ পরিচালনায় ও কুমিল্লা পলিটেকনিক শাখার জাতিয়তাবাদী ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন, জিয়াউল হক, আল-আমিন, বাহাউদ্দিন, জসিম উদ্দিন, আলি আহম্মদ, মোঃ নাদিম আহমেদ, তাইজুল ইসলাম, ওবায়দুল হক, সিফাত আহমেদ, ফরহাদ আহমেদ, ইয়াসিন আহমেদ, সিয়াম আহমেদ প্রমুখ।
আপনার মতামত দিন