শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুরে কলতাপাড়া ফাযিল (প্রস্তাবিত কামিল) মাদরাসায় এ বছর আলিম পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে বিদায়ী আলিম পরীক্ষার্থীদের জন্য সোমবার দুপুরে মাদরাসার হল রুমে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কলতাপাড়া ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মোঃ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ও মাদরাসার গভর্নিং বডির সভাপতি ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়নের জামায়াতের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর ওলামা শাখার সভাপতি মাওলানা ফেরদৌস খান, মাওলানা ইয়াসিন, প্রিন্সিপাল শাহজাহান, অধ্যাপক মাওলানা নুরুল আমিন, মাওলানা রিয়াজুল ইসলাম, আবদুল মোতালিব ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সোনারগাঁও উপজেলার যুব বিভাগের নেতা সোহানুর রহমান সবুজসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, মাদরাসায় শিক্ষার মান আরও উন্নয়ন করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যেন এই প্রতিষ্ঠানটি শিক্ষায় আরও এগিয়ে যায়। গভর্নিং বডির সক্রিয় সহযোগিতায় মাদরাসাটি একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।
তিনি আরও বলেন, এ বছর প্রথমবারের মতো আলিম পরীক্ষার কেন্দ্র স্থাপন হওয়ায় শিক্ষার্থীদের আর দূরে কোথাও গিয়ে পরীক্ষা দিতে হবে না। এতে তাদের সময় ও ভোগান্তি উভয়ই কমবে। আমরা আশাবাদী, পরীক্ষার্থীরা ভালো ফলাফল করে মাদরাসার সুনাম বৃদ্ধি করবে এবং মা-বাবার মুখ উজ্জ্বল করবে।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করা হয় এবং তাদের প্রতি শুভকামনা জানানো হয়।
আপনার মতামত দিন