নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
বৈশাখী মেলা ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ‘ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের ঐতিহাসিক বড় সর্দারবাড়ি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে মেলার ১৩ তম দিনে ফাউন্ডেশনের মেলার সোনারতরী মঞ্চে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান ও বড় সর্দারবাড়ি রেস্টোরেশন কাজের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আবু সাইদ এম. আহমেদ।
ফাউন্ডেশন পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালক প্রফেসর ড. শাহানাজ হুসনে জাহান এবং প্রত্নতত্ত্ব দপ্তরের উপপরিচালক ড. মো. আতাউর রহমান। এসময় ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন