শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মসজিদের ইমাম এবং আলেমদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পিরোজপুর এলাকায় সুগন্ধা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁও দক্ষিণের কর্মী আব্দুল হাই এর সঞ্চালনায় ও ড. আসগার ইবন হযরত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি এডুকেশন সোসাইটির পরিচালক, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সোনারগাঁও আইডিয়াল কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক মো. মাসুম রানা। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর কর্ম পরিষদ সদস্য ও মজলিসে সূরা সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁও দক্ষিণের সেক্রেটারি মো. আশাদুল ইসলাম।
মতবিনিময় সভায় উপজেলার পিরোজপুর ইউনিয়ন এলাকার মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিন এবং মাদরাসার মুহতামিম ও ওলামায়ে কেরামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন