শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বিএনপির বহিস্কৃত নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা সোনারগাঁওয়ে মাদকের ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবাদ করায় অপপ্রচারের অভিযোগ সোনারগাঁওয়ে মহজমপুর স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  সোনারগাঁওয়ে নিখোঁজের একদিন পর বস্তাবন্দি অবস্থায় ভাঙ্গারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ৩৬টি অস্ত্র বাকি, নির্বাচনের আগে উদ্ধার সম্ভব হবে – ডিসি দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন বেতন ও কারখানা চালুর দাবিতে ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার দাবায় জেলা পর্যায়ে বিবি মরিয়মের নাবা চ্যাম্পিয়ন বড় সরদার বাড়ি ও লোক-কারুশিল্প ফাউন্ডেশনের অনিয়ম তদন্তে বিচার বিভাগীয় কমিশন চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি সোনারগাঁওয়ে নৈশপ্রহরীদের হাত-পা বেঁধে এবং মুখে কস্টেপ পেঁচিয়ে পাঁচ দোকানে ডাকাতি

সোনারগাঁওয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারি ১০ঘন্টার পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৫০ পিস ইয়াবাসহ আটকের পর পুলিশের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারী মো. রাজু মিয়াকে ১০ ঘন্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে তার বাড়ি জামপুরের কোবাগা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার বড় ভাই আক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের মৃত হোসেন আলির ছেলে।
গ্রেপ্তারকৃতদের  শুক্রবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় অভিযান চালিয়ে পলাতক মাদক কারবারি মো. রাজু মিয়াকে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটকের পর তার সঙ্গে থাকা ইয়াবা উদ্ধার করে হাতে হাতকড়া পড়িয়ে ফাঁড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা হয়। এসময় মাদক কারবারির পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পরে আটককৃত মাদক কারবারি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দীনকে হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান।
পরে রাত সাড়ে ১১ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার বড় ভাই আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়।
তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. জসিম উদ্দিন সোনারগাঁও নিউজকে বলেন, হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক কারবার ও পালিয়ে যাওয়ার সহযোগিতা করার অপরাধে তার ভাইকেও গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মাদক কারবারি দুই ভাই
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD