শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য বাহাউল হকের ইন্তেকাল

সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার সনমান্দি ইউনিয়নের উত্তর জাইদেরগাঁও গ্রামের এ রাস্তা উদ্বোধন করা হয়। শনিবার সকালে ডিপলেট ফ্যাক্টরী থেকে দড়িকান্দী সরকারি প্রাঃ বিঃ ও দড়িকান্দী ইদগাহ, কবরস্থান ও মসজিদে যাওয়ার রাস্তার ১৮০ ফিট সিসি ঢালাই কাজ অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ছাফির উদ্দিন মজনু।
২০২৫-২৬ অর্থ বছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে কাজটি করেন মেসার্স এ রহমান ট্রেডার্স।

জানা যায়, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এর নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে ইউনিয়নের বিপ্লবিক পরিবর্তন ও যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন কার্যক্রম হাতে নেন। তারই ধরাবাহিকতায় ইউনিয়নের এসব কাজের অগ্রগতি হচ্ছে।

রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উত্তর জাইদেরগাঁ গ্রামের মোঃ জামালউদ্দিন, মাহমুদুল হাসান দুলাল, ব্যাংকার সোহেল রানা, রাজু, জহিরুল, ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

গ্রামের বাসিন্দারা জানান, ভালো একটি রাস্তার জন্য দীর্ঘদিন হতে আমরা নানা অসুবিধার মধ্যই চলাচল করতে হয়েছে। অবশেষে মোহাম্মদ ছাফির উদ্দিন মজনু এর মাধ্যমে কাজটি সম্পন্ন হওয়ায় আমরা গ্রামবাসিরা আনন্দিত। সেই সাথে আমাদের দুর্ভোগ লাঘব হয়েছে।

সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ছাফির উদ্দিন মজনু জানান,আমি কথায় নয়,কাজে বিশ্বাসী। আমি সেটি করে ইউনিয়নবাসীকে দেখাতে চাই। তিনি আরও বলেন,আগে এ ইউনিয়ন ছিল খুবই অবহেলিত। আমি চেষ্ঠা করতেছি এ ইউনিয়নে উন্নয়নের কাজ অব্যাহত রাখতে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD