রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
 নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে।  শনিবার বিকেলে স্থানীয় রয়েল রিসোর্টে সোনারগাঁও ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের উদ্যােগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাগরিকা নাসরিন।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মোঃ মাজহারুল ইসলাম। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মহসীন মিয়া।
সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএ এর পরিচালক মোঃ জয়নুল আবেদীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ড. মোঃ জহিরুল ইসলাম, কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যাপক মোঃ সালাহ উদ্দিন জুয়েল, সমমনা প্লাটফর্ম এর উদ্যােক্তা মোঃ নজরুল ইসলাম, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. শায়লা নাসরিন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ আবুল কালাম, এডুজেড ভেনচারস লিমিটেড এর পরিচালক এবিএম ওবাইদুল্লাহ,  সমাজসেবক মোঃ মাসুদ রানা, ডাচ বাংলা ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট জুলহাস উদ্দিন, মাসুদ গ্রুপের কনসালটেন্ট মোহাম্মদ কামরুজ্জামান, সোস্যাল ইসলামি ব্যাংকের এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোয়াজ্জেম হোসেন জুয়েল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, পরিচালক মোঃ রাশেদুল ইসলাম।
পরে সোনারগাঁও ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ,  শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD