নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও- সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এর পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোনারগাঁও উপজেলা কৃষকদলের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারদীর পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বারদী ইউনিয়ন কৃষকদলের সভাপতি তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলু মেম্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক মনির মল্লিক, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু।
এসময় সোনারগাঁও উপজেলা কৃষকদলের সদস্য সচিব এম এ মিলন ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক সদস্য মোঃ জামাল হোসেন, সোনারগাঁও উপজেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক হাফেজ ঈসমাইল, কবির হোসেন, বারদী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি করিম মেম্বার, বারদী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ বিল্লাল মুন্সি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বারদী ইউনিয়ন বিএনপি নেতা এডভোকেট সানাউল্লাহ, সফর আলী, তোফাজ্জল, ফরিদ, নূর মোহাম্মদ, সোনারগাঁও উপজেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক জামান, সদস্য চঞ্চল হোসেনসহ কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন