নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লিফলেট বিতরণ করা হয়। রোববার বিকেলে উপজেলার জামপুরের নেয়াদ্দা বাবু বাজার এলাকায় সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন উপজেলা কৃষকদল।
সোনারগাঁও উপজেলা কৃষক দল নেতা সেলিম হোসেন দিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
লিফলেট বিতরণকালে আলোচনায় অংশ নেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ডাঃ শাহিন, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব আলম খান, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমির হোসেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল হোসেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক নোবেল মীর, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক মিলন ভূইয়া, সোনারগাঁও উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হান্নান মিয়া, সোনারগাঁও উপজেলা কৃষকদল নেতা মকবুল হোসেন, দেলোয়ার বেপারী, তোফাজ্জল, মিজান, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা আবু সাইদ, বাচ্চু, প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন