রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

বিএনপিতে কোনো চাঁদাবাজ ও দখলবাজের স্থান নেই-অধ্যাপক মো. রেজাউল করিম

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, কোনো চাঁদাবাজ, দখলবাজ বিএনপির সদস্য হতে পারে না, কোনো চাঁদাবাজ ও দখলবাজের স্থান নেই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁওয়ের সকল নেতাকর্মীকে আগামীর দিনগুলোতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁও উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য ড. মো. ইকবাল হোসেন ভূইয়া।

সভা আরো বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী শাহেদ, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, সোনারগাঁও পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, জামায়াতে ইসলামী নেতা মাওলানা এনায়েত হোসেন,মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, বিএনপি নেতা জাকারিয়া ভুঁইয়া,  আশরাফ মোল্লা, কাজী এনামুল হক রবীন, আতাউর রহমান, সোনারগাঁও পৌর বিএনপি’র সহ-সভাপতি পনির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD