রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা

সোনারগাঁওয়ে কৃষকদের নিয়ে ব্যতিক্রমী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রত‍্যন্ত অঞ্চলের কৃষকদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে উপজেলার মেঘনা নদীর তীরবর্তী চরাঞ্চল বারদীর নুনেরটেক এলাকায় ব্যতিক্রমী এ সভার আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা কৃষকদল।
সভায় নুনেরটেকের কৃষকদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের উন্নয়নে তারেক রহমানের ঘোষিত দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। কৃষকরা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবিত পরিকল্পনার প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং কৃষি খাতের উন্নয়নে দলীয় পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন দিপুর সভাপতিত্বে আলোচনার অংশ নেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বি এম ডালিম, বিএনপি নেতা মাসুম রানা, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোবেল হোসাইন, সোনারগাঁও পৌরসভা শ্রমিক দলের আহ্বায়ক আবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক  সদস্য জামাল হোসেন, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, বারদী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শারজাহান, সহ সভাপতি ফজুল, জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন মোল্লা, রোকন মিয়া, বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফায়েল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কাঁচপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বাচ্চু মিয়া, জামপুর ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর হোসেন,  সাধারণ সম্পাদক সালাউদ্দিন,  সিনিয়র সহ সভাপতি সোলমান, বারদী ইউনিয়ন কৃষক দলনেতা বিল্লাল হোসেন, আক্তার, ইউসুফ, আলমগীর, সোলেমান, সালাউদ্দিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট ও কৃষকদের কৃষিকাজে ব্যবহার্য উপহার সামগ্রী বিতরন করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD