শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : 
সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ’র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ঢাকার পুরানা পল্টনে অবস্থিত বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ’র চেয়ারম্যান শাহ সুফি আল্লামা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ’র ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন মাঝি শাজলী।
প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা আনিসুর রহমান জাফরী।
আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা খোরশেদ মুজিব, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এসিস্টেন্ট এটর্নি জেনারেল সারোয়ার এ রত্নাজি, সৈয়দ শাহাদাত হোসাইন ওয়ায়েছি, সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমন, কবি জসিম উদ্দিন ওয়ায়েসি, ইব্রাহিম খলিল প্রধান, আনিসুর রহমান সন্দীপি, আকবর হুসাইন, ইউসুফ রহমান, আহমদ আলী, মুফতি ওবায়দুল্লাহ, গোলাম মোস্তফা, জহিরুল হক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মুহিউদ্দিন ও রাশেদুল ইসলাম রাসেল।
প্রতিনিধি সম্মেলনে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার উপর গুরুত্বারোপ করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD