বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

সোনারগাঁওয়ে কেউ প্রত্যাহার করেনি, লড়বেন ১৫ প্রার্থী 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা পরিষদ নির্বাচনে কোন প্রার্থী প্রত্যাহার করেননি।  নির্বাচনে ১৫ জন প্রার্থীই প্রতিদন্ধিতা করবেন।  ৩০ এপ্রিল মঙ্গলবার প্রত্যাহারের দিন থাকলেও কোন প্রার্থী তাূদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন নি।
এদিকে সোনারগাঁওয়ে প্রার্থীতা ফিরে পেয়েছেন ১ চেয়ারম্যান প্রার্থী। অপরদিকে বাতিল হওয়া ৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ২ পুরুষ ভাইস চেয়ারম্যানও তাদের মনোনয়নের বৈধতা ফিরে পান।
মঙ্গলবার বাতিল হওয়া ৫ প্রার্থী হাইকোর্টে রিট করে তাদের প্রার্থীতা ফিরে পান বলে জানিয়েছেন বাতিল হওয়া প্রার্থীরা। অপরদিকে, অনলাইনে ত্রুটির কারণে বাদ পড়া চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম নান্নু প্রার্থীতার জন্য হাইকোর্টে রিট করে। হাইকোর্ট যাচাই-বাছাই শেষে রফিকুল ইসলাম নান্নু মনোনয়ন কাগজপত্র জমা নেয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করে।  হাইকোর্টের নির্দেশে রফিকুল ইসলাম নান্নুও তার মনোনয়নপত্র ফিরে পেয়েছেন।
২য় ধাপে আগামী ২১ মে সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে ৪ জন চেয়ারম্যান,  ৬ জন ভাইস চেয়ারম্যান ও ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী প্রতিদন্ধিতা করবেন। আগামী ২ মে প্রার্থীদের প্রতিক বরাদ্ধ দেয়া হবে।
প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, বর্তমান ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন বাবু, সোনারগাঁও উপজেলা  যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,  সাধারণ সম্পাদক মোহাম্মদ  আলী হায়দার।
ভাইস চেয়ারম্যান পদে জাকের পার্টির নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান এম জাহাঙ্গীর হোসেন ভূইয়া, সোনারগাঁও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাছুম চৌধুরী, উপজেলা সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুল ইসলাম মুকুল, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আবুল ফয়েজ শিপন, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ মাহাবুব পারভেজ ও উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা জহিরুল ইসলাম খোকন।
এছাড়া  মহিলা ভাইস চেয়ারম্যান পদে সোনারগাঁও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সাবেক ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরজাহান, সাংগঠনিক সম্পাদক হেলেনা আক্তার ও সনমান্দি ইউনিয়ন যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা পারভীন ওরফে শ্যামলী চৌধুরী।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD