বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি

সিমেন্টের মিকচার ট্রাকের ধাক্কায় কুরিয়ার সার্ভিস পাঠাও কর্মী নিহত 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সিমেন্টের মিকচার ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক কুরিয়ার সার্ভিস পাঠাও কর্মী নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫ টা ২৫ মিনিটে মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা বাজারের পাশে মারীখালী ব্রীজের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. রাফি ইসলাম (২৩)। নিহত রাফি চাঁদপুর জেলার ফরিদগঞ্জের মইনুল মিয়ার ছেলে। সে চাকুরী সুবাধে সোনারগাঁওয়ের মোগরাপাড়া গোহাট্টা এলাকায় ভাড়া থাকেন৷ সোনারগাঁও ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার জাহিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেন৷
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে একটি মোটর সাইকেল ( খুলনা মেট্রো – হ- ১২-৬৮৭৮) যোগে রাফি নামে ওই যুবক  মেঘনা থেকে মোগরাপাড়া চৌরাস্তা ফিরছিল। পথে মোটর সাইকেলটি মোগরাপাড়া চৌরাস্তা বাজারের পাশে
মেনীখালী ব্রীজ পার হয়ে একটি সিমেন্টের মিকচার ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটর সাইকেলে থাকা যুবকটি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই যুবকটি মারা যায়।
সোনারগাঁও ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার জাহিদ মিয়া জানান, নিহত যুবক পাঠাও কুরিয়ারে অনলাইনের পন্য ডেলিভারি করতেন৷ উপজেলার মেঘনা নিউটাউন এলাকা থেকে পন্য ডেলিভারি দিয়ে আসার সময় মহাসড়কে মারীখালী ব্রিজে এলে পেছন থেকে আসা বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোর্শেদ জানান, পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে৷ প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত করা গেছে। পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলমান৷ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD