শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
শহীদ পরিবারের পাশে থাকবো– দিপু ভূঁইয়া সোনারগাঁওয়ে এক স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল বন্দরে নতুন পানির পাম্প স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রূপগঞ্জে খাবার পানির জন্য হাহাকার, চরম দুর্ভোগে লাখো মানুষ আড়াইহাজারে নারীকে ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’, অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩ সোনারগাঁওয়ে অটোরিকশা চালক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  সোনারগাঁওয়ে অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যু সোনারগাঁওয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি সোনারগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল  সোনারগাঁও জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক মো. হাফিজ উল্লাহ 

শহীদ পরিবারের পাশে থাকবো– দিপু ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমরা সবসময় শহীদদের পরিবারের পাশে থাকবো। আমরা তাদের খেয়াল রাখবো। যাদের রক্তের বিনিময়ে এই দেশ ফেরত পেয়েছি, সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করবো।

শুক্রবার (৭ আগষ্ট) বিকেলে রূপগঞ্জে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির গণমিছিল কর্মসূচিতে অংশ নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন তিনি।

তিনি বলেন, আজকের এই দিনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল। আমাদের ছোট ছোট বাচ্চারা আমাদের দলের নেতাকর্মীরা শহীদ হয়েছে। তাদের রক্তের বিনিময়ে শেখ হাসিনা পালিয়েছে।

তিনি আরও বলেন, এই আন্দোলনে সবচেয়ে অগ্রনী ভূমিকা পালন করেছিল আমাদের দেশনায়ক তারেক রহমান। তিনি আমাদের বলেছিলেন তোমরা ফেরত আসবে না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে না যায়। আমরা রাস্তায় ছিলাম। শেখ হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশকে আমাদের দলকে একত্রিত করে রেখেছে। আজ তার কথা আমার মনে পড়ছে। আপনারা রূপগঞ্জে বিএনপিকে শক্তিশালী করেছেন এজন্য আপনাদের ধন্যবাদ জানাই।

পরে তার নেতৃত্বে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপি নেতা আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, এডভোকেট গোলজার হোসেন, সালাউদ্দিন দেওয়ান, মোশারফ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূইয়া প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD