সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

সোনারগাঁওয়ে খালেদা জিয়াসহ নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বাংলাদেশ কেন্দ্রীয়  স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস. এম জিলানীর সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে  বুধবার  বিকেলে পৌরসভার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোশাররফ এর সঞ্চালনায়   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক  সালাউদ্দিন সালু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন।
এসময় পৌর বিএনপি সহ সভাপতি মো. জাহাঙ্গীর , সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সাফিরউদ্দিন মজনু, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, সোনারগাঁও মহিলা দলের সভাপতি সালমা আক্তার, পৌর বিএনপি সহসাধারণ সম্পাদক মো. হাসনাঈন, পৌর শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক বাশার হোসেন, নারায়ণগঞ্জ জেলার  সাবেক স্বেচ্ছাসেবক দলের  যুগ্ম সম্পাদক বাছেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 আলোচনা সভার শেষ বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD